দাঁতন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে ভোটের প্রচার করলেন বিক্রম চন্দ্র প্রধান
দি নিউজ লায়নঃ আগামী ২৭ শে মার্চ দাঁতন বিধানসভা কেন্দ্রের নির্বাচন। রবিবার ছিল নির্বাচনী প্রচারের শেষ রবিবার । তাই রবিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল গিরি কে সঙ্গে নিয়ে দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন ।দাঁতনের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান বিভিন্ন গ্রামে যাওয়ায় তাকে ফুল ছড়িয়ে শঙ্খধ্বনি করে গ্রামবাসীরা অভিনন্দন জানান।
নির্বাচনী প্রচারে দলীয় কর্মী ও সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান বলেন দাঁতন বিধানসভা কেন্দ্রের মানুষ এবারও তাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। দাঁতনের মানুষ বেইমান দের কোনদিন ক্ষমা করবে না। তিনি কাঁথির অধিকারী পরিবারের নাম না করে বলেন যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থেকে সর্বোচ্চ পদ অলংকৃত করেছিলেন, নেত্রী যাদের বিশ্বাস করেছিলেন। তারা নেত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন। স্বাধীনতা আন্দোলনের পীঠ স্থান মেদিনীপুরের মানুষ বিশ্বাসঘাতকদের বিশ্বাস করে না।
তাই হাজার চেষ্টা করলেও বিজেপি বেইমানদের নিয়ে কোন লাভ করতে পারবে না। কারণ দাঁতন বিধানসভা কেন্দ্রের মানুষ বেইমানদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখন থেকে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে। হাতে কয়েকটা দিন বাকি তারপরেই নির্বাচন তাই তিনি দলীয় কর্মীদের বেশি করে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন। তিনি সর্বস্তরের মানুষের কাছে বলেন গত পাঁচ বছর বিধায়ক হিসেবে আপনাদের এলাকায় আমি কি উন্নয়নের কাজ করেছি সেটা আপনারা বিচার করে দেখবেন । যদি আমি আপনাদের জন্য কোন কিছু কাজ করে থাকি তাহলে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি জোড়া ফুলে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন।
শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য সাতাশে মার্চ আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য আশীর্বাদ করবেন ।তিনি তার ভাষণে রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরে বলেন যে গত দশ বছরের মমতার সরকার যা উন্নয়ন করেছে ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এত উন্নয়নের কাজ করেনি ।তাই বাংলার শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও খুনী সিপিএম কে বাংলা থেকে উৎখাত করার জন্য তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার আহ্বান জানান।নির্বাচনী প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান। সেই সঙ্গে গ্রামবাসীরা যেভাবে তাকে অভিনন্দন জানাচ্ছে তাতে তিনি খুশি এবং জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে বিক্রম চন্দ্র প্রধান জানান।

Post a Comment